Friday, 25 September 2026JK LIVE
বিজ্ঞাপন

রিয়াজ হোসেন জেসিআই আইনবিষয়ক সাধারণ পরামর্শক নির্বাচিত

রিয়াজ হোসেন জেসিআই আইনবিষয়ক সাধারণ পরামর্শক নির্বাচিত

শাহীন মির্জা:

ঢাকার একটি অভিজাত ক্লাবে ব্যবসায়িকদের সম্মেলনের মাধ্যমে ঢাকা: ২০২৭ সালের জন্য জেসিআই ঢাকা এমিনেন্টের স্থানীয় সাধারণ আইনবিষয়ক পরামর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংবাদ কর্মী বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ক্লাবের ডক্টর সম্পাদক ,খিলক্ষেত নিকুঞ্জের মোঃ রিয়াজ হোসেন। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেসিআই নির্বাহী কমিটির প্রতি।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। ২০২৭ সালের জন্য জেসিআই ঢাকা এমিনেন্টের স্থানীয় সাধারণ আইনবিষয়ক পরামর্শক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও আনন্দের বিষয়।”

তিনি জানান, ২০২৭ সালের পুরো পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে জেসিআই ঢাকা এমিনেন্টের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রয়েছে। নতুন বছরে নতুন উদ্যোগ গ্রহণ এবং সংগঠনের সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইতিবাচক ও সৃজনশীল কিছু করার লক্ষ্য নিয়েও এগিয়ে যেতে চান তিনি।

এ সময় তিনি জেসিআই ঢাকা এমিনেন্টের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ২০২৭ সালকে জেসিআই ঢাকা এমিনেন্টের জন্য একটি স্মরণীয় বছরে পরিণত করতে চাই।”

Share this news as a Photo Card

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram
24 September 2026

রিয়াজ হোসেন জেসিআই আইনবিষয়ক সাধারণ পরামর্শক নির্বাচিত

বিস্তারিত কমেন্টস লিংক দেখুন