ফরিদুর রেজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক বৈঠক
বিশেষ প্রতিনিধি: দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চ্যানেল আই-এর কর্ণধার জনাব ফরিদুর রেজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মো. সাদী-উজ-জামানের এক সফল ও গঠনমূলক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চ্যানেল আই-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সহযোগিতার নতুন ক্ষেত্র এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় ফরিদুর রেজা সাগর এবং ড. মো. সাদী-উজ-জামান পারস্পরিক অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন। এ সময় ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম এবং বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)’র নির্বাহী সদস্য জনাব মো. সালাম মাহমুদ ও বাচসাস এর নির্বাহী সদস্য জনাব হাফিজ রহমান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের গঠনমূলক মতবিনিময় ভবিষ্যতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

