Tuesday, 24 November 2026JK LIVE
বিজ্ঞাপন

গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারে অসামাজিক যৌনাচার ও মাদক সেবনের অভয়ারোণ্য

গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারে অসামাজিক যৌনাচার ও মাদক সেবনের অভয়ারোণ্য

স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশানের একটি আভিজাত আবাসিক ভবনে স্পা ও ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে নারী ঘটিত অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপকের বরাবর সাপ্তাহিক জনকথার পক্ষ থেকে লিখিত আবেদন পাঠানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৭/এ নম্বর বাড়ি, আলমারির পাশে ছোঁয়া ভবনের দ্বিতীয় তলায় কুদ্দুস ও মিরাজ গংদের মালিকানাধীন একটি স্পা পার্লারের আড়ালে অবাধ যৌনাচার, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ চলছে। এদিকে অভিযুক্তে এই চক্রটি সিটি কর্পোরেশনের ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানের ম্যানেজার, কর্মচারী ও দালাল চক্র মোবাইল ফোন ও অনলাইনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে।

উদ্বেগজনক তথ্য হচ্ছে, চক্রটি স্কুল-কলেজ পড়ুয়া প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও তরুণীদের প্রলোভন দেখিয়ে এবং কৌশলে জিম্মি করে জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করছে। এর ফলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। একইসঙ্গে নারী পাচারকারী এই চক্রটি অবৈধভাবে বিপুল পরিমাণ কালো টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে অভিযুক্ত চক্রের সদস্যরা পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং সরকারের উচ্চপর্যায়ের নাম ভাঙিয়ে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখায়। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে এবং নারী ও তরুণ প্রজন্মের সুরক্ষায় গুলশান-২ এর ওই স্পা পার্লারে দ্রুত অভিযান চালানোর আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধ করে কুদ্দুস ও মিরাজ গংসহ সংশ্লিষ্ট চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

Share this news as a Photo Card

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram
23 November 2026

গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারে অসামাজিক যৌনাচার ও মাদক সেবনের অভয়ারোণ্য

বিস্তারিত কমেন্টস লিংক দেখুন