Friday, 2 October 2026JK LIVE
বিজ্ঞাপন

দলবদলের জাদুকর! কুমিল্লা পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ

দলবদলের জাদুকর! কুমিল্লা পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ

আনিসুর রহমানঃ

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. জামাল হোসেনকে ঘিরে নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিচয় বদল করে তদবির ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন বলে অভিযোগকারীদের দাবি। অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সখ্য থাকলেও পটপরিবর্তনের পর তিনি নিজেকে নব্য বিএনপির সমর্থক হিসেবে জাহির করছেন।

অনুসন্ধানে জানা যায়, সরকারি চাকুরিতে কর্মরত থাকা অবস্থায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামাল হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা ছিল। বিশেষ করে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ড. সেলিম মাহমুদের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং বিভিন্ন সভা-সমাবেশে তিনি সক্রিয় নেতৃত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও তথ্য রয়েছে।

সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক দলের বিভিন্ন কার্যক্রমে তাঁর এই অংশগ্রহণ নিয়ে এর আগেও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর কৌশল ও পরিচয়ে আমূল পরিবর্তন আসে। অভিযোগ রয়েছে, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তিনি দলীয় আনুগত্য পরিবর্তন করে বিএনপির পরিচয়ে নতুনভাবে প্রভাব বিস্তার শুরু করেছেন।

বর্তমানে বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে সখ্য গড়ে তোলার অপচেষ্টা চালিয়ে তিনি নানা তদবির ও বদলি-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি বিধিমালা ভঙ্গ করে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা এবং সুবিধামতো অবস্থান পরিবর্তন প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত থেকে এভাবে রাজনৈতিক লবিং ও তদবিরের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

Share this news as a Photo Card

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram
01 October 2026

দলবদলের জাদুকর! কুমিল্লা পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ

বিস্তারিত কমেন্টস লিংক দেখুন