Monday, 14 September 2026JK LIVE
বিজ্ঞাপন

‘সুশিক্ষা নিশ্চিত করাই একটা জাতি গঠনের মুল চাবিকাঠি’—মনিরুল হক সোহাগ

‘সুশিক্ষা নিশ্চিত করাই একটা জাতি গঠনের মুল চাবিকাঠি’—মনিরুল হক সোহাগ

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি:
দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও জঙ্গীবাদ মুক্ত আধুনিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে লক্ষীপুরের রায়পুর উপজেলাধীন কেরোয়া ইউনিয়ন পরিষদের সর্বাধিক জনপ্রিয় প্রয়াত চেয়ারম্যান মোজাম্মেল হক এর সুযোগ্য সন্তান মনিরুল হক সোহাগ বলেন, ‘বাস্তব আদর্শ ও কর্মমুখী জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে আমাদের নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে’ সুশিক্ষা নিশ্চিত করাই একটা জাতি গঠনের মুল চাবিকাঠি’। কারন আমি বিশ্বাস করি সুশিক্ষা নিশ্চিত করলেই একটি জাতি দক্ষশক্তিতে পরিনত হবে।
তিনি বলেন, একটি সুখি, সুন্দর ও সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়ে তোলার মুল হাতিয়ার হলো শিক্ষাব্যবস্থা। সুশিক্ষিত জাতি কখনই পেছনে পড়ে থাকে না। সমাজের সচেতন মহলকে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। অনভিজ্ঞ জনগোষ্ঠীকে শিক্ষার উপকারিতা বুঝাতে হবে। সমাজব্যবস্থাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দারিদ্রতা আমাদের একটি বড় অভিশাপ। তবুও দারিদ্রতার মাঝে থেকে আমাদের সন্তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলে আজকের দুঃখ কষ্ঠ আগামী দিনে আমাদের ঘরে আর থাকবে না। তবে আমাদের সন্তানেরা যাতে জঙ্গিসংগঠন, মাদক, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সেই দিকেও অভিবাবকদের লক্ষ্য রাখতে হবে।
আসন্ন কেরোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, আমার প্রয়াত বাবা, জননন্দিত চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হক সাহেবের অসম্পূর্ণ স্বপ্ন, উন্নয়নের ধারা এবং জনগণের প্রতি তাঁর অঙ্গীকার বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৬নং কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।
বাবার আদর্শ, সততা ও জনগণের সেবার যে শিক্ষা আমি পেয়েছি, তা বুকে ধারণ করে কেরোয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে জনগণের সেবা করার তৌফিক দান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram